বাবা-মায়ের খোঁজে বন্যার পানিতে তিন ঘণ্টা সাঁতরালেন ছেলে

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ বন্যার মধ্যে বাবা-মায়ের খোঁজ নিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে টানা তিন ঘণ্টা বন্যার পানিতে সাঁতরে নিজ গ্রামে পৌঁছেছেন ৩০ বছর বয়সী ‘শি নামের এক যুবক। তার এই সাহসিকতার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, টানা ভারী বৃষ্টি ও কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ৬ জুলাই ‘শি পদবিধারী ওই যুবক একটি ট্রাকের টায়ার আঁকড়ে ধরে প্রায় তিন ঘণ্টা সাঁতরে কিনঝৌতে শহরের কাছের তার বাবা-মায়ের গ্রামে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন এক বন্ধু। শিয়ে ও তার দুই ভাইবোন শহরে বসবাস করলেও তাদের বাবা-মা প্রায় ১০ কিলোমিটার দূরের একটি গ্রামে থাকেন।

এর আগের রাতে শিয়ের মা ফোন করে জানান, তার বাবা ঘরে তোলা ধান নিরাপদে সরিয়ে রাখতে বের হয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। এদিকে বন্যার পানিতে গ্রাম প্লাবিত হয়ে অধিকাংশ বাড়ির নিচতলা ডুবে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়, ফলে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাবা-মায়ের কোনো খোঁজ না পেয়ে সারারাত উদ্বেগে কাটান শিয়ে। তার আশঙ্কা ছিল, ৬৩ বছর বয়সী বাবা হয়তো বন্যার স্রোতে ভেসে গেছেন। শিয়েদের গ্রামে দুটি বাড়ি রয়েছে। পাহাড়ের ওপরের বাড়িটি নিরাপদ থাকলেও অন্য বাড়িটিতে রাখা ধান পানিতে তলিয়ে যায়। সেই ধান রক্ষার জন্যই তার বাবা নিচতলার ধান উপরে তোলার চেষ্টা করছিলেন। পরদিন সকালে শিয়ে ও তার বন্ধু শহর থেকে দুটি নতুন ট্রাকের টায়ার কিনে বন্যার পানিতে যাত্রা শুরু করেন। শেষ এক কিলোমিটার পথ তারা প্রায় এক ঘণ্টা সাঁতরে অতিক্রম করে বাড়িতে পৌঁছান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

#

বিজিবির উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

#

আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস

#

থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ ৩

#

ছাগলকে জোর করে পানি খাইয়ে ওজন বৃদ্ধি, গ্রেপ্তার ২

#

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটে গেছে : আবহাওয়া অফিস

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

Link copied