ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত

Bortoman Protidin

৮ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

মুকুল কুমার বসু,

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের জাহাজ কর্মী মানোয়ার মোল্যা (৩০) ও আহাদ মোল্লা (৩২) ইজিবাইক যোগে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়ক হয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। তারা বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত মানোয়ারকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


আলফাডাঙ্গা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালে আনার পর অক্সিজেন মুখে দেওয়ার সময় আহত ব্যক্তি মারা যায়। তার মাথায় প্রচন্ড আঘাতে অপরিমান রক্তক্ষরণ হয়েছিল।বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে জানান, আমি নিহতের বাড়িতেই আছি। দূর্ঘটনায় ইজিবাইকে থাকা দুই যাত্রী ও চালকের মধ্যে মানোয়ার মারা গেছে। চালক ও অন্য যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

#

হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় যাবেন নির্বাচনী কর্মকর্তারা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা

#

ক্লাস ফাঁকি দিয়ে ‘কালো জাদুর’ বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

#

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন : বিটিআরসি

#

সারাদেশে র্যাবের ৪৩৫ টহল টিম

#

তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ঢামেকে চিকিৎসকের ওপর হামলার আসামি গাইবান্ধায় গ্রেফতার

#

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী

#

যেকোনো নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied