বাবা-মায়ের স্বপ্ন পূরণে বিয়ে করলেন হেলিকপ্টারে চড়ে

Bortoman Protidin

২১ দিন আগে রবিবার, নভেম্বর ২২, ২০২৬


#

পোষাক শ্রমিক হজরত আলীর বাবা-মায়ের স্বপ্ন পূরণে বিয়ে করলেন হেলিকপ্টারে চড়ে।

হজরত আলী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য  বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে।

শুক্রবার (৩ মে) বিকেলে নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে পাঁচ কিলোমিটার দূরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামে কনে রেফা মনির (১৮) বাড়িতে পৌঁছে বরযাত্রী। কনে রেফা মনি একই গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে। 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে হজরত আলী হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরেন। এ সময় হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে। 

স্থানীয়রা জানান, বর হজরত আলী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রফিকুল ও সালমা দম্পতির একমাত্র ছেলে তিনি। ছেলে জন্মের পর থেকে তাদের ইচ্ছে ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। 

বরের বাবা রফিকুল ও মা সালমা জানান, ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আজ সেই ইচ্ছে পূরণ হলো।

এদিকে, হেলিকপ্টার চড়ে বর আসায় খুশি মেয়ের বাবা এনমামুল হক ও মা শেফালি বেগম।

তারা জানান, আমরা গর্বিত যে, হেলিকপ্টার চড়ে জামাই আমাদের মেয়েকে নিতে এসেছে।

যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানালেন এই দম্পতি।      

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied