বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, নিহত ইঞ্জিনিয়ার

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে একটি বাস ঢুকে যাওয়ার ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাইন্ডারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসটির নিচে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুমন চন্দ্র দাস আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

দুর্ঘটনায় জড়িত বাসচালক, হেলপার পলাতক। তবে বাসটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied