বিয়ে ভাঙার হুমকি বরকে গাড়ি না দিলে, অতঃপর

Bortoman Protidin

১৯ ঘন্টা আগে শুক্রবার, জুন ৫, ২০২৬


#

বিয়ে বাড়িতে তখন সাজ সাজ রব। কনেপক্ষের পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছেন বরযাত্রীরাও। সকলেই শুভক্ষণের অপেক্ষায়। কিন্তু বিয়ের আগেই বেঁকে বসলেন হবু বর। উপহার হিসেবে তার চাই বহুমূল্য গাড়ি। না হলে তিনি বিয়ের পিঁড়িতেই বসবেন না। হবু বর কি একাই! তার সঙ্গে জেদ ধরলেন পরিবারের অন্যান্য সদস্যও। 

গাড়ি না পেলে বিয়ে হবে না— সাফ জানিয়ে দিল পাত্র পক্ষ। তার পরেই কনে পক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় হবু বরের পরিবারের। শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে দু’পক্ষের ঝামেলা মেটায়। সমপ্রতি ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বিজনোর এলাকার সৈয়দপুরী গ্রামে ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে বরযাত্রী পৌঁছনোর কিছুক্ষণ পরেই হবু কনের পরিবারের সঙ্গে অশান্তি শুরু হয়। হবু বর এবং তার পরিবারের দাবি, পণ হিসাবে বহুমূল্য গাড়ি না পেলে বিয়েই ভেঙে দেয়া হবে। 

কোন মডেলের গাড়ি চাই, তা-ও কনের পরিবারকে জানিয়ে দেয় বরপক্ষ। গাড়ি কেনার মতো অর্থ নেই বলে পাত্রপক্ষকে জানায় কনের পরিবারের সদস্যেরা। তার পরেই দু’পক্ষের অশান্তি আরো দানা বাঁধতে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশি মধ্যস্থতায় দু’পক্ষের ঝামেলায় দাড়ি পড়ে।

পুলিশ সূত্রে খবর, বিয়ের আগেই যৌতুক হিসেবে বহু জিনিস নিয়েছিল পাত্রপক্ষ। এমনকি হল বুক করার পাশাপাশি বিয়ের খাবারের আয়োজন করতে কনেপক্ষের তরফে ৩.২৫ লাখ টাকা খরচ করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৩.২৫ লাখ টাকা-সহ যৌতুক হিসাবে নেয়া সমস্ত জিনিসপত্র কনেপক্ষকে ফেরত দেয় পাত্রপক্ষ।

সূত্র: পত্রিকা  আনন্দবাজার 
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied