বিশ্ব রেকর্ড ভেঙে তৈরি হলো ৬ কিলোমিটার দৈর্ঘ্যের রুটি

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬


#

চোখ যতদূর যায়, কেবল সাজানো রুটির সারি। ১ কিলোমিটার, ২ কিলোমিটার করে সেই সারি দীর্ঘ হতে হতে ছাড়িয়ে গেছে প্রায় ৬ কিলোমিটার! হাজারো মানুষের কোলাহল আর তাজা রুটির গন্ধে ম ম করছে পুরো এলাকা। শেষ পর্যন্ত যখন মাপজোখ শেষ হলো, দেখা গেল আগের সব রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়ে ইতিহাস গড়েছে মেক্সিকোর পুয়েবলা শহর।

ঐতিহ্যবাহী রোসকা দে রেয়েস বা থ্রি কিংস ব্রেড উৎসবকে কেন্দ্র করে গত রবিবার পুয়েবলা শহর গড়েছে এই নতুন বিশ্বরেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক আন্দ্রেস রোজাস টোলেডোর তথ্যমতে, ১৯ হাজার ১০টি ছোট ছোট টুকরো দিয়ে তৈরি এই রুটির মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৬ হাজার মিটার।

প্রতিটি টুকরো ছিল প্রায় ৩০ সেন্টিমিটার লম্বা। পুয়েবলার মেয়র হোসে চেদ্রাউই এই বিশাল কর্মযজ্ঞের জন্য স্থানীয় রুটি কারিগর ও গ্রান বোদেগা কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছেন।

খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী, যিশুর জন্মের পর ৩ জ্ঞানী ব্যক্তির আগমনের স্মরণে প্রতি বছর ৬ জানুয়ারি এই উৎসব পালিত হয়। মেক্সিকোর প্রথা অনুযায়ী, এই বিশাল রুটির ভেতরে লুকিয়ে রাখা হয় যিশুর ছোট ছোট প্লাস্টিকের প্রতিকৃতি। যার রুটির টুকরোয় সেই প্রতিকৃতি পাওয়া যায়, তাকে আগামী ২ ফেব্রুয়ারি ক্যান্ডেলমাস ডে বা মোমবাতি দিবসের ভোজের আয়োজন করতে হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

#

এবারও খালেদা জিয়ার লন্ডনের সফরসঙ্গী হচ্ছেন সেই ফাতেমা বেগম

#

আমার স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না - ইমরান হাশমি

#

২ বিভাগসহ ৮ জেলায় শৈত্যপ্রবাহ

#

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

#

আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ : টাইম ম্যাগাজিন

#

ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানি মুফতি আবদুল কাভি

#

দেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

#

এনআইডি জালিয়াতি: বরখাস্ত ছয় কর্মচারী

#

নির্বাচনী নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি, বরাদ্দ ৭১ কোটি ৯৮ লাখ

Link copied