গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

Bortoman Protidin

১৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬


#

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি কাঠ ও ফার্নিচারের দোকান, একটি কম্পিউটার ও ফটোকপি দোকান এবং একটি ডেন্টাল (পল্লি চিকিৎসক) চেম্বার রয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন (কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী), ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ (কম্পিউটার ও ফটোকপি ব্যবসায়ী) এবং আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন (ডেন্টাল চিকিৎসক)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে লাহিনীপাড়া এলাকার দোকানগুলোতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তারা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন জানান, ‘রাত সাড়ে তিনটার দিকে আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী

#

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যুক্ত হতে যাচ্ছে নতুন দুই বিশ্ববিদ্যালয়

#

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা: প্রধান উপদেষ্টা

#

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

#

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই : প্রধান উপদেষ্টা

#

ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

#

১০ ট্রাক অ'স্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

Link copied