বুধবার মাঠে নামছে সশস্ত্র বাহিনী

Bortoman Protidin

৩ দিন আগে সোমবার, মে ৪, ২০২৬


#

 বর্তমান প্রতিদিন ডেস্ক:

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি ২০২৪ইং) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪ইং) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন।

আইএসপিআর আরও জানায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বিমানবাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। এছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

আইএসপিআর জানিয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এবার ফিতরা কত, জানা যাবে কাল

#

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

#

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা

#

আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

#

গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

#

বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

#

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করলো দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল

#

লোহাগাড়া আইডিয়াল স্কুল শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে; আলহাজ্ব ছরওয়ার কোম্পানি

#

পাঠ্যপুস্তকের সংশোধনী স্কুলে দ্রুত পাঠানো হবে : এনসিটিবি

#

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় সড়ক দুর্ঘটনায় নি-হ-ত ২

সর্বশেষ

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে : প্রেস সচিব

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে : খন্দকার মোশাররফ

#

সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের ঘোষণা হলে অনেকটাই সংশয় কেটে যাবে: জামায়াত আমির

#

নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান উপদেষ্টা পরিষদের

#

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

#

ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Link copied