বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Bortoman Protidin

৪ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে   দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

 

মঙ্গলবার (০২ এপ্রিল) সাড়ে রাত ১০ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা  আহত হয়।

 

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) দীন ইসলামের ছেলে বাবু (৩৭)

 

খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার  জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকারে সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়। তাদের পায়ে চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।  আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তী করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied