ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত
১১ মিনিট আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬
পটুয়াখালীর
কুয়াকাটায় ভ্রমণে গিয়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাবিলা নুসরাত
(৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
শনিবার
(৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
নাবিলা
বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। সে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল
কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ ও আরও
দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণে গিয়ে একটি অভিজাত আবাসিক হোটেল ওঠেন। শনিবার বিকেলে তারা
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটা
ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে
গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়।
স্থানীয়রা
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে
নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ
বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’