বয়স বাড়ছে তামান্নার, বিয়ে নিয়ে চিন্তিত পরিবার

Bortoman Protidin

১০ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬


#

জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে চিন্তিত তার পরিবার। ভারতের দক্ষিণী সিনেমার ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। বয়স বাড়ছে তাই পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এর খবর, তামান্নার পরিবারও নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের হাতে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা।

সে হিসেবে নায়িকার বিয়ের জন্য পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই তামান্না অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন । বিজয় বর্মাকে বিয়ে করতে পারেন অভিনেত্রী।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

তবে তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। কিন্তু সেটা হয়নি। তামান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তামান্না বলেন, ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ দশ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ত্রিশ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হয়েছে।’

ধারণা করা হচ্ছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied