২২৮৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৩৬৭জন

Bortoman Protidin

২ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬


#

২০২৩ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২হাজার ২৮৮ কোটি ৬৬ লাখ ৭হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, আটক করা হয়েছে ২হাজার ৩৬৭ অপরাধীকে।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ সকল তথ্য জানান।

তিনি বলেছেন, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২৬০ কেজি ৫৬৭ গ্রাম সোনা, ২৪৬ কেজি ১৪৭ গ্রাম রুপা, ২ লাখ ১১ হাজার ৪৩৮টি শাড়ি, ৭৯ হাজার ৩৯০টি থ্রি পিস/শার্ট পিস, ২৭ লাখ ২৮ হাজার ২০৫টি কসমেটিকস সামগ্রী, ২৯ হাজার ৪৯৮ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৫৬৮টি তৈরি পোশাক, ৯০ হাজার ৬১৩ কেজি চা পাতা, ১১ লাখ ১৩ হাজার ৮৩৬ কেজি কয়লা, এক লাখ ৫২ হাজার ১৮৮টি ইমিটেশন গয়না, ৪৩টি কষ্টিপাথরের মূর্তি, ১০ হাজার ৪০৪ কেজি কারেন্ট জাল, এক লাখ ৬৬ হাজার ৯৩ ঘনফুট পাথর,এক হাজার ৪৯০ কেজি গ্যামাক্সিন পাউডার, তিন হাজার ২৭৩ প্যাকেট কীটনাশক, ১০৭ কেজি কচ্ছপের হাড়, ৭৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৯৯টি পিকআপ, ২৮০টি সিএনজি ও ইজিবাইক, ৬৬টি প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং ৮৮২টি মোটরসাইকেল।

একই সময়কালে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪৫টি পিস্তল, ২টি রাইফেল, ২টি রিভলভার, ৫৯টি সব ধরনের গান, এক হাজার ২৪৬ রাউন্ড গুলি, ৫৩টি ম্যাগজিন, ছয়টি মর্টার শেল, ১৪টি ককটেল, ২৭ কেজি গান পাউডার, ১৯৫ কেজি সালফার এবং ২৪.২০০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু।

বিজিবি গত বছর বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৪ পিস ইয়াবা, ১৪২ কেজি ৯৪৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, এক লাখ ৮৫ হাজার ৮৩৩ বোতল ফেনসিডিল, তিন লাখ ৪ হাজার ৭৪৯ বোতল বিদেশি মদ, নয় হাজার ২৬৩ লিটার বাংলা মদ, ৫৭ হাজার ৮৯৯ ক্যান বিয়ার, ২২ হাজার ২২৯ কেজি গাঁজা, ৩৩০ কেজি ৭৯৩ গ্রাম হেরোইন, ১২ কেজি ৯৯৩ গ্রাম কোকেন, পাঁচ লাখ ৯৮ হাজার ৫৮৯টি নেশাজাতীয় ও উত্তেজক ইনজেকশন, ১ লাখ ৫৩ হাজার ২১০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬৫ হাজার ৬৬৪টি ইস্কাফ সিরাপ, ১কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৭৭টি বিভিন্ন প্রকার ওষুধ, ২১ হাজার ৫০৩ বোতল এমকেডিল/কফিডিল এবং ৩৩ লাখ ৫০ হাজার ৩৫৪টি অন্যান্য ট্যাবলেট।

তাছাড়া ২০২৩ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২হাজার ৩৬৭ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৯৯ জন বাংলাদেশি নাগরিক, ৭৭ জন ভারতীয় নাগরিক এবং ৮৫৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২০২২ সালে বিজিবি ১ হাজার ৫৬৫ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছিল। ওই হিসাবে ২০২৩ সালে প্রায় ৭২৩ কোটি টাকা বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার

#

পর্যটক এক্সপ্রেসের আগাম টিকিট বিক্রি শুরু

#

কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

#

১২ কোটি সাড়ে ১৮ লাখ মোট ভোটার দেশে

#

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

#

বেগুনের কেজি আড়াই থেকে ৫ টাকা!

#

এইচএসসিতে বৃত্তি পেলেন ৯২৫ জন

#

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬: চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন ও রানারআপ প্যারা কমান্ডো ব্রিগেড

#

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

#

১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

সর্বশেষ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied