মাহে রমজানে অপরিপক্ব তরমুজ বাজারে অপরিপক্ব তরমুজ, তাও কেজি দরে

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, জুন ৭, ২০২৬


#

চলমান পবিত্র মাহে রমজানে চৈত্রের দাবদাহ না থাকলেও দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রাতে শীত, দুপুর নামতেই শুরু হয় গরম। ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ। আর সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। অতিরিক্ত দাম হাঁকিয়ে বিক্রি। খুচরা বাজারে এই ফলের দাম এখন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। অধিক মুনাফা পেতে ক্ষেত থেকে তোলা হচ্ছে অপরিপক্ব তরমুজ। কৃষকের কাছ থেকে পিস হিসেবে কিনলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে কেজি দরে।

তারপরও দিনাজপুরের খানসামা উপজেলার বাজারগুলোতে যে তরমুজ মিলছে, তার বেশিরভাগ পরিপক্ব নয়। কাটার পর লাল রং ধারণ করলেও নেই প্রকৃত স্বাদ। ফলে এসব অপরিপক্ব তরমুজ চড়া দামে কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বাজারে নিম্নবিত্তদের তরমুজ কিনে খাওয়ার সাধ্যের বাইরে। স্বাদ থাকলেও সাধ্য নেই এদের। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজার মনিটরিংয়ে নজরদারির দাবি ভোক্তাদের।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। ফল উঠে এপ্রিলে। এরপর মে মাসজুড়ে মাঠে তরমুজ থাকে। এটি ভরা মৌসুম। পরিপক্ব তরমুজ উঠতে উঠতে চৈত্র মাস বা এপ্রিলের প্রথম সপ্তাহ হয়।

শুক্রবার (২২ মার্চ) উপজেলা গেটের সামনে ফল বাজারে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

সাধারণ ক্রেতারা বলছেন, রমজানে সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। কৃষকের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন তারা। তাও চড়া দামে। ফলে অনেক ক্রেতার ইচ্ছে থাকার পরও দাম বেশির কারণে কিনতে পারছেন না।

 

অপরদিকে বিক্রেতারা বলছেন, মোকামেই যদি কিনতে দাম বেশি পড়ে, তাহলে তো বেশি দামে বিক্রি করতেই হবে।

 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার উপজেলায় কেউ আবাদ করেনি এই তরমুজ। তাই বাহির থেকে আনা হচ্ছে।

 

পাইকারি ফল বিক্রেতা আসাদুজ্জামান বলেন, ‘রমজান মাস শুরু হয়েছে, তাই আগেই তরমুজ বাজারে এসেছে। ইফতারে নতুন নতুন ফল রাখতে চান অনেকেই।

 

তরমুজ বখতিয়ার বলেন, ‘রোজা বলেই তরমুজ কিনতে এসেছি। তবে দাম অনেক বেশি চাচ্ছে। তা ছাড়া তরমুজগুলো অপরিপক্ব। বেশি বড় হয়নি। কেজি দরে একটি তরমুজ কিনতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা পড়ে যাচ্ছে। যদি দামটা ৩০-৪০ টাকা কেজি হলে আমাদের মতো মানুষদের সুবিধা হতো। মানুষের কষ্টের কথা ভেবে অসাধু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ রাখতে কঠোর ভাবে নজরদারির প্রয়োজন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

#

তিন বিভাগের ওপর দিয়ে বয়ে যাবে দমকা হাওয়া ,হতে পারে বজ্রসহ বৃষ্টি

#

শিউলির পৌষ মাস,ঠান্ডায় বিক্রি বেড়েছে খেজুর গুড়ের

#

সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন

#

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

#

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

#

প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন তাওহিদ হৃদয়

#

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

#

ক্রেতা সেজে গ্রামে গিয়ে টিয়ার ছানা উদ্ধার বন বিভাগের

#

৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ,সুখবর দিলেন আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied