মিষ্টি কুমড়ার মধ্যে হেরোইন

Bortoman Protidin

৩ দিন আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬


#

রাজশাহীতে অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন পাচারকালে ১ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

২৭ নভেম্বর বিকেল চার টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে এই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম হলো আপন আলী (২২)। আপন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আবু তাহেরের ছেলে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিকশা চালক আপন আলীকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে অটোরিকশার বামপাশের হ্যান্ডেলের সঙ্গে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগে একটি মিষ্টি কুমড়া পাওয়া যায়। পরে মিষ্টি কুমড়া কেটে দেখা যায় এর ভেতর ছয়টি হেরোইনের প্যাকেট। 

র‍্যাব জানান, আপন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি পেশায় একজন অটোরিকশা চালক হলেও এর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় এই ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

#

৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

#

মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

#

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

Link copied