মুর্শিদাবাদে তাপমাত্রা নামল ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে,জাঁকিয়ে পড়েছে শীত

Bortoman Protidin

২৩ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬


#

নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে পড়েছে শীত। তবে গত দু-তিন ধরে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। রবিবার ভোর সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা পর্যন্ত তাপমাত্রা ছিল ৭. ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। শুক্রবারের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশেপাশে। ওই দিন দিন ভোর থেকে অনেক বেলা পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার পাশাপাশি ছিল উত্তুরে হাওয়ার দাপটও। রাতের দিকেও তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার সকালেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

রবিবারও অনেক বেলা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশা, উত্তুরে হাওয়ার পাশাপাশি ছিল শীতের দাপট। মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়া দফতর সূত্রে খবর, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : আনন্দবাজার অনলাইন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

#

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

#

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

#

জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

#

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের বিদ্যুৎ ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী

#

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

Link copied