পেরুর প্রেসিডেন্টের বাসভবনে রোলেক্স ঘড়ির খোঁজে ৭ ঘণ্টা তল্লাশি!

Bortoman Protidin

২৪ দিন আগে বুধবার, জুন ২৪, ২০২৬


#

বিলাসবহুল রোলেক্স ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের (৬১) বাসভবনে চলেছে ৭ ঘণ্টাব্যাপী তল্লাশি। ঘড়ি ব্যবহারে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।তবুও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন দিনা।

এক সংবাদ সম্মেলনে দিনা জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। সেই সঙ্গে বাড়িতে তল্লাশিকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন তিনি।স্থানীয় সময় শনিবার সকালে তার প্রেসিডেন্ট বাসভবনের সামনে জড়ো হয়েছিল ৪০  সরকারি কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, দামি ঘড়ির সংগ্রহ গোপন রেখেছিলেন তিনি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ল্যাটিনাতে পুলিশ ও প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানের খবর প্রচার করা হয়। জানা যায়, ৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রাজধানী লিমায় অবস্থিত বাসভবনটি ঘেরাও করে তদন্তকারী দল।

 পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিচার বিভাগের অনুমোদন নিয়ে তল্লাশি চালানো হয়েছে। প্রেসিডেন্ট বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নানা ধরনের রোলেক্স ঘড়ি ব্যবহার করেছেন। স্থানীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর চলতি মাসে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে পুলিশের এমন কাণ্ডের তীব্র প্রতিবাদ জানান বালুয়ার্তে।

এ বিষয়ে দিনা বলেছেন, ‘আমি সরকারি প্রাসাদে পরিষ্কার হাত নিয়ে প্রবেশ করেছিলাম, ২০২৬ সালে আমি পরিষ্কার হাত নিয়েই প্রাসাদ ছেড়ে যাব।’


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied