রাশমিকা-বিজয় বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ করেছেন

Bortoman Protidin

১৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬


#

নবদম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বিয়ের আনন্দ ভাগ করে নিতে দেশজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন। আগামী ১ মার্চ তারা ভারতের বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজন করছেন। পাশাপাশি ২০টিরও বেশি শহরে পাঠানো হয় মিষ্টিভর্তি ট্রাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মন্দিরে দর্শনের পর ভক্তদের হাতে মিষ্টির বাক্স তুলে দিচ্ছেন এই তারকা জুটি। চারদিক থেকে ভক্তরা তাঁদের ঘিরে ধরেন এবং শুভেচ্ছা জানান। সেদিন রাশমিকা পরেছিলেন সোনালি শাড়ি ও সবুজ রেশমি ব্লাউজ। সোনার গয়না, হালকা সাজ ও ফুলে সাজানো খোঁপায় ছিল বিয়ের আভা। অন্যদিকে বিজয় পরেছিলেন সাদা পাঞ্জাবি, হালকা রঙের পায়জামা এবং কাঁধে লাল চাদর।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছিলেন, দেশের মানুষের সঙ্গে বিয়ের আনন্দ ভাগ করে নিতে ১ মার্চ ভালোবাসা ও মিষ্টিভর্তি ট্রাক বিভিন্ন শহরে পাঠাবেন। পাশাপাশি দেশের একাধিক মন্দিরে অন্নদানেরও আয়োজন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এই তারকা দম্পতি জানান, দেশের মানুষ সবসময় তাদের জীবনের অংশ হয়ে থেকেছেন। তাই বিয়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চান তারা। বার্তায় তারা লিখেছেন, আপনারা সবসময় আমাদের যাত্রা ও ভালোবাসার অংশ। আমরা চাই আমাদের বিয়ের আনন্দ আপনাদের সবার সঙ্গে উদযাপন করতে। আর ভারত কীভাবে উদযাপন করে? মিষ্টি আর খাবার দিয়ে।

হায়দরাবাদ, মহবুবনগর, করিমনগর, দিল্লি, চণ্ডীগড়, নয়ডা, গাজিয়াবাদ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, জয়পুর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, পুত্তাপর্থি, কোচি, মাইসুরু, কুর্গ, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, চেন্নাই ও পুদুচেরিসহ একাধিক শহরে মিষ্টি দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের আইটিসি মেমেন্টোস-এ তেলুগু ও কোডাভা রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরে ‘ডিয়ার কমরেড ছবিতেও একসঙ্গে কাজ করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে সংসার জীবন শুরু করলেন এই জুটি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি-জামায়াতের সংঘর্ষে অস্ত্রধারী সেই যুবক গ্রেফতার

#

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : তথ্য উপদেষ্টা মাহফুজ

#

পুলিশ সদস্যের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

#

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

#

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা

#

কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ ইসলাম

#

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ থাকবে যেসব সড়ক

#

উত্তাল জুলাই ছিল ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ: প্রধান উপদেষ্টা

#

খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

সর্বশেষ

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

#

বাস্তবে যেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, স্কুলের বাথরুমে আটকে ছিল শিশু

#

দেশের যে ৪ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

#

কুমিল্লায় চাল বোঝাই ট্রাক খাদে উল্টে ৭ জন নিহত

Link copied