পাখি শিকার করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

পিরোজপুরে পাখি শিকার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

আজ জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামের একটি খালের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তারা নিহত হন।

নিহতরা হলেন উপজেলার বলদিয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামের আয়নাল হক মিয়ার ছেলে নাদিম (২৪) এমাম (২০) সম্পর্কে তারা আপন ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, নাদিম এবং এমাম শুক্রবার ( ফেব্রুয়ারি) রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পাড়ের জমিতে স্থানীয় কৃষক রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। তাদের বাবা আয়নাল হক একজন দিনমজুর। নিহত নাদিম এক সন্তানের জনক।

নিহতদের বাবা জানান, তার দুই ছেলে শুক্রবার রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। সকালে স্থানীয়রা তাদের মরদেহ খালের পাড়ে পরে থাকতে দেখে তাদের খবর দেন।  

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied