সালথায় সড়কের বেহাল অবস্থা, ভোগান্তি চরমে

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-খারদিয়া পাকা সড়কের পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে বেহাল ওই সড়কের দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে সাধারন মানুষেরও চরম দুর্ভোগ পোহাচ্ছে।
 
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্নস্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে সোনাপুর পালবাড়ি থেকে খারদিয়া বাজার ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সড়কের ওই পথটুকুর বড় বড় গর্তের ভেতর দিয়ে হেলেদুলে চলছে সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান রিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। 

স্থানীয় কৃষক জালাল মোল্যা বলেন, খারদিয়া গ্রামের ১৮টি পাড়ার হাজারো মানুষ জেলা-উপজেলা সদরে যাতায়াত করেন ভাঙাচুরা এই সড়ক দিয়ে। তাছাড়া সড়কটি দিয়ে শতশত কৃষক ভ্যানযোগে কৃষিপণ্য বিক্রি করতে সালথা ও সোনাপুর বাজারে যান। কিন্তু সড়কের যে অবস্থা তাতে যানবাহনে চলাচল করাই 
মুসকিল। তারপরেও বাধ্য হয়ে মানুষ ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করেন। 

অটোচালক আনিচুর রহমান বলেন, সড়কের যে অবস্থা তাতে এই সড়কে গাড়ি চালানো মুসকিল। মাঝে মাঝেই বড় বড় গর্তে গাড়ির চাকা আটকে উল্টেও পড়ে যায়। সড়কটি গত কয়েক বছর ধরে এভাবে পড়ে থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। 

সোনাপুর ইউপি চেয়ার‌্যমান মো. খায়রুজ্জামান বাবু বলেন, সড়কটি অনেক ধরে বেহাল অবস্থায় রয়েছে। কিন্তু সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় হওয়ায় আমরা কিছু করতে পারছি না।

ফরিদপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, সড়কের বেহাল অবস্থার বিষয়টি আমার জানা ছিল না। তবে সড়কটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied