হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

১৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬


#

বগুড়া আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় নিরাপত্তা দায়িত্বে থাকা সাত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, তিনজন এটিএসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন। আদালত এলাকায় নিরাপত্তার ঘাটতি ও পুলিশের ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যটি জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন শাহিদ আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে পুনরায় গ্রেপ্তার করে সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে।জানা গেছে, গত বুধবার রাতেও শহরের আকবরিয়া হোটেল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জনতা শাহিদকে আটক করে এবং তাকে সদর থানায় হস্তান্তর করে। পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ফটকের কাছে প্রিজনভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান শাহিদ। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত পুলিশ তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, “আদালতে হাজির করার পর কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে হাতকড়া খুলে পালিয়ে যায় আসামি। পরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সাত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।”

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

#

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী

#

প্রবাসীদের গুজব সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

#

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

#

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

#

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

নারায়ণগঞ্জের প্রার্থী কেন নির্বাচন করবেন না, তা তার ব্যক্তিগত বিষয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

সর্বশেষ

#

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন

#

সংসদ পরিদর্শনে আসা নিজ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

#

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ বাংলাদেশি

#

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী

#

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

#

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২

#

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

#

চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

Link copied