হোয়াটসঅ্যাপে যেভাবে ব্যক্তিগত ছবি শেয়ারে করবেন

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

এই ফিচারের ফলে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি ছবি বা ভিডিও অথবা কোনো ভয়েস নোটও এমনভাবে পাঠাতে দেয়, যাতে প্রাপক শুধু একবারই সেটি দেখতে বা শুনতে পান। এছাড়াও, কিছু সুবিধা রয়েছে এই ফিচারের।

যদি ওই মেসেজ পাঠানোর ১৪ দিনের মধ্যে প্রাপক তা না খুলে দেখেন, তাহলে তা স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে। মনে রাখতে হবে, ভিউ ওয়ান্স হিসেবে যে মিডিয়া ফাইল পাঠানো হবে, তা প্রাপকের গ্যালারিতে সেভ হবে না। কেউ চাইলেও এই ছবির স্ক্রিনশট নিতে পারবেন না।

মূলত যেসব ব্যবহারকারী গোপনীয়তার বিষয়ে উদ্বিগ্ন বা যাদের সিকিওরিটি-সেনসেটিভ কোড বা ডকুমেন্ট যেমন ক্রেডিট কার্ডের ছবি ইত্যাদি পাঠাতে হয়, তারা এই ফিচার কাজে লাগাতে পারেন। দেখে নিন কীভাবে ফিচারটি ব্যবহার করবেন-

** প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে, চ্যাট খুলে নিতে হবে, যে চ্যাটে ওই ভিউ ওয়ান্স ফাইল পাঠাতে চাইছেন ব্যবহারকারী।

** এরপর যে ছবি বা ভিডিও-টি পাঠাতে চান, সেটি বেছে নিন।

** এরপর হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যেখানে ছবির সাথে ক্যাপশন লেখা বা ওই ফাইল এডিট করার সুযোগ পাওয়া যাবে, সেখানেই নিচের ডানদিকে কোণায় ‘১’ বেছে নিতে হবে।

** সেখানে আলতো ট্যাপ করলেই ফাইলটি ভিউ ওয়ান্সে সেট করা হবে।

** এই ফাইল পাঠানোর পরে, প্রাপক এটি শুধু একবারই দেখতে পারবেন। ফাইলটি খোলা হয়েছে কি না, তাও বুঝতে পারবেন প্রেরক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied