১২৮৭ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি কমেছে

Bortoman Protidin

৫ দিন আগে রবিবার, নভেম্বর ১৫, ২০২৬


#

চলতি বছরের প্রথম মাসে জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি কমেছে ১ হাজার ২৮৭ কোটি টাকা। দেশে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সেই চাপে সঞ্চয়পত্র ভেঙে জীবনধারণের খরচ মেটাচ্ছেন গ্রাহকরা। ফলে সঞ্চয়পত্রের নিট বিক্রি হ্রাস পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে ৭ হাজার ৯৬৪ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর আগে বেচা সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ ৯ হাজার ২৫১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তাতে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ঋণাত্মক ১ হাজার ২৮৭ কোটি টাকা।

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান। সেই চাপে সঞ্চয়পত্রে নতুন করে বিনিয়োগ করছেন না গ্রাহকরা। উল্টো সঞ্চিত ডিপোজিট ভেঙে সংসারের খরচ মেটাচ্ছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত নভেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪০ লাখ কোটি টাকা। ডিসেম্বরে যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৪ লাখ কোটিতে। সেই হিসাবে মাসের ব্যবধানে আমানত বেড়েছে ১৩ হাজার ২৫৯ কোটি টাকা।

গত বছর স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) রেট ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে ক্রমাগত ব্যাংক ঋণ ও আমানতের সুদহার বাড়ছে। ফলে অন্যান্য খাত থেকে ব্যাংকে টাকা ঢুকছে। পরিপ্রেক্ষিতে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে।

এ প্রসঙ্গে ব্যাংকাররা বলছেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণে সুদের হার বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই আমানতেও সুদহার বেড়েছে। ফলে অন্যান্য খাত থেকে ব্যাংকে টাকা ঢুকছে। সঙ্গত কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগ হ্রাস পাচ্ছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপাত্ত অনুসারে, চলমান ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪৯ হাজার ২৫৭ কোটি টাকার। আর সুদ-আসল বাবদ ৫৬ হাজার ৫০৬ কোটি টাকা শোধ করা হয়েছে। এর মানে এসময়ে এই খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার। বরং অতিরিক্ত ৭ হাজার ৩৫০ কোটি টাকা দায় মিটিয়েছে।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

#

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ দিলেন

#

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই

#

সৌদির সঙ্গে মিল রেখে দেশের ৩ জেলার বিভিন্ন গ্রামে রোজা শুরু

#

চক্ষুসেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: ড. ইউনূস

#

অন্তর্বর্তী সরকার ১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে

#

শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল

#

পাহাড়ে কেএনএফের অপতৎপরতা নিয়ে শঙ্কা নেই রাজধানীতে : ডিএমপি কমিশনার

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied