৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন সেনাবাহিনীর

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, মার্চ ২০, ২০২৬


#

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় গান স্যালুট প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে একযোগে ৩১ বার তোপধ্বনি ছোড়া হয়। এর মধ্য দিয়ে দেশের মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।

এই তোপধ্বনির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে তাঁদের অসামান্য আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে জাতি একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিপুল জনসমাগমের মাঝে মঞ্চে উপস্থিত হলেন তারেক রহমান

#

চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান, উঠে কেক কাটলেন বৃদ্ধা

#

প্রায় সাড়ে ১৮ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

#

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে : প্রধান উপদেষ্টা

#

দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি: তারেক রহমান

#

মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র চায় তরুণ প্রজন্ম : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

#

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

#

আনসারকে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied