৮ টাকার ইনজেকশন লেবেল পাল্টে ৬০০ টাকার প্যাথিডিন

Bortoman Protidin

২ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#

জি-ডায়াজিপাম নামের ঘুমের ইনজেকশনের লেবেল পাল্টে চেতনানাশক জি-প্যাথিডিন ইনজেকশনে রূপান্তর করা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন—মাসুদ রানা (২৯) , আলমগীর খান (৪০)ও আহসান হাবীব শাওন (৩০)।

গতকাল সোমবার (১৮ মার্চ) মতিঝিল, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জি-প্যাথিডিন ইনজেকশন ২০০ পিস, ২২০ পিস জি-প্যাথিডিনের অ্যাম্পুল, ৫২০ পিস জি-প্যাথিডিনের খালি বাক্স, ২০০ পাতা জি-প্যাথিডিন ইনটেক স্টিকার, এক হাজার ১০ পিস জি-ডায়াজিপামের অ্যাম্পুল,  ৫ কেজি এসিডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার আলমগীর মিটফোর্ট এলাকা থেকে ঘুমের ইনজেকশন প্রতি পিস জি-ডায়াজিপাম ৮ টাকায় কেনেন। বাসায় এনে অ্যাম্পুলগুলো এসিডে ভিজিয়ে রেখে লেবেলগুলো তুলে ফেলেন। পরে সেগুলোতে ব্যথানাশক জি-প্যাথিডিনের লেবেল লাগিয়ে ফয়েল পেপার দিয়ে প্যাকেটজাত করেন।

৮ টাকায় কেনা জি-ডায়াজিপাম ইনজেকশনের লেবেল পাল্টে প্রতি পিস ৬০০ টাকায় বাজারজাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

এ বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, প্যাথিডিন ইনজেকশন সাধারণত অপারেশনে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই ভেজাল প্যাথিডিন প্রয়োগে নানা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। ঘুমের ইনজেকশন কেনা ও লেবেল পাল্টাতে পিস প্রতি ৮-১০ টাকা খরচ করে প্যাথিডিনে রূপান্তর করে ৬০০ টাকায় বিক্রি করতো চক্রটি। এতে প্রতি পিসে তাদের লাভ প্রায় ৫৯০ টাকা।

ডিবিপ্রধান বলেন, প্যাথিডিন ইনজেকশন ব্যবহার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই বিভিন্ন নামিদামি হাসপাতালের ফার্মেসিতে এসব ভেজাল প্যাথিডিন ইনজেকশন বিক্রি করা হতো। তথ্যের ভিত্তিতে বারিধারা জেনারেল হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০০ পিস ভেজাল প্যাথিডিনসহ সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেছেন, এসব ভেজাল ওষুধ বিক্রি করে একদিকে মুনাফা করে আসছিল, অন্যদিকে রোগীদের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে চক্রটি। মিটফোর্ডে কারা কারা এসব ঘুমের ইনজেকশন বিক্রি করতো এবং কোন কোন স্থানে এসব প্যাথিডিন বিক্রি করা হচ্ছে এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই প্যাথিডিন ইনজেকশন প্রয়োগে কেউ মৃত্যুঝুঁকিতে পড়েছে কি-না এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যার্ত মানুষকে বাঁচানোই এখন প্রধান কাজ : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সমন্বয়ক সারজিস আলম

#

চারটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক ৪

#

পাইলট-কেবিন ক্রুদের রোজা না রাখার পরামর্শ পাকিস্তানে

#

ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামিসহ গ্রেফতার ২

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

#

কলকাতায় পরীর প্রথম সিনেমার নায়ক সোহম, করবেন বিজ্ঞাপনও

সর্বশেষ

#

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক

#

একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

#

অনার্স থেকে বাংলা, ইতিহাস, দশর্ন বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

#

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Link copied