বিদেশি পিস্তল,ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিন জন আটক

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যশোরের ঝিকরগাছায় উপজেলার লাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।  

শনিবার সকালে যশোর ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ছয় রাউণ্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। গাড়িতে থাকা তিনজনকে আটক করে গাড়িটিও জব্দ করা হয়।

ওসি জানান গ্রেফতারকৃত দের বিরুদ্বে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত

#

ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা

#

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

#

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত

#

বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

#

সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত

#

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Link copied