অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম

Bortoman Protidin

৪৭ মিনিট আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো নিজের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। একই সঙ্গে অর্থের বিনিময়ে তাকে পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্বের সঙ্গে কোনো ধরনের অর্থের লেনদেন হতে পারে না বলে জানিয়েছেন এই মডেল।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন মেঘনা আলম।

পোস্টে তিনি লেখেন, হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো তার পক্ষে হয়তো কখনোই সম্ভব নয়। এরপরও কিছু মানুষ তাকে পেতে কত টাকা প্রয়োজন, তা জানতে চান। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের কথাও উল্লেখ করেন তিনি।

নিজের পোস্টে মেঘনা আরও দাবি করেন, দেশের একটি সরকারব্যবস্থার উচ্চপর্যায়ে আলোচনা করে তার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণের কথা বলা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৯৪ লাখ টাকা প্রস্তাব দিয়েও তাকে পেতে পারেননি বলে দাবি করেন তিনি।

নিজের অবস্থান পরিষ্কার করে মেঘনা আলম বলেন, তিনি কোনো পণ্য নন, যার মূল্য নির্ধারণ করা সম্ভব। তার আত্মসম্মান ও ব্যক্তিত্ব অর্থের বিনিময়ে কেনাবেচার বিষয় নয়। অর্থ দিয়ে মানুষকে কেনা যায় না এবং তার সম্মতিও কোনো দরকষাকষির বিষয় হতে পারে না বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

#

ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

#

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

#

‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

#

অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

#

সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী

#

অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম

#

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

#

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

Link copied