শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড
১৯ মিনিট আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬
ফরিদপুরে
এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামের এক আসামিকে ৭
বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার
টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের
আদেশ দেওয়া হয়েছে।
রোববার
(৮ নভেম্বর) দুপুর দুইটার দিক নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ)
শামীমা পারভীন এ রায় ঘোষণা
করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার
এজাহার ও আদালত সূত্রে
জানা গেছে, দণ্ডিত আসামি আরিফুল ইসলাম একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক
হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মসজিদে নামাজ
পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।
এজাহারে
আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ অক্টোবর মুষলধারে
বৃষ্টি হলে, সকালে আরবি পড়তে ভিকটিম ছেলে শিশুটি একাই মক্তবে যায়। বৃষ্টির কারণে অন্য কোনো শিশু মক্তবে যেতে পারেনি। এ সময় শিশুটিকে
নিজের কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। শিশুটি এতে অস্বীকৃতি জানালে আসামি তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়।
একপর্যায়ে
শিশুটি পানি খাওয়ার কথা বলে বাইরে বের হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর পরিবারকে ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করে থানায় সোপর্দ করেন। ওইদিনই শিশুটির মা বাদী হয়ে
নগরকান্দা থানায় মামলা করেন।
বিষয়টি
নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে
আদালত নারী ও শিশু নির্যাতন
দমন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা
করেন। রাস্ট্রপক্ষ এ রায়ে খুশি,
এতে করে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা
কমে আসবে।