আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, মার্চ ২০, ২০২৬


#

এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আজ  বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কালবৈশাখী ঝড়ে নিহত ১০, আহত কমপক্ষে ৩৩

#

প্রবাসীর বাগানের শতাধিক ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

#

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

#

নয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ ২ জানুয়ারির মধ্যে

#

মানুষের শরীরে ঢুকে স্বয়ংক্রিয় চিকিৎসা দিতে সক্ষম বিশ্বের সবচেয়ে ছোট রোবট

#

দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পর ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ

#

শার্শায় ৩৮কেজি গাঁজা মিললো সেফটিক ট্যাংকিতে ,নারী আটক

#

কিশোর গ্যাং 'ধাক্কা দে' ও 'ডায়মন্ড' গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

#

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য হটলাইন চালু

Link copied