কুড়িগ্রাম ১০ কেজি গাঁজাসহ অটোচালক গ্রেফতার

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান   চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আজিজুল হক (৪৮)এক অটোচালককে গ্রেফতার করেছে।

জানা গেছে, শনিবার( ১০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটোরিকশা তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো ২ পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় অটোরিকশাসহ চালক মাদক ব্যবসায়ী আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃক অটোচালক মাদক ব্যবসায়ী আজিজুল হক কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন নিজস্ব অটোরিকশায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। গ্রেফতারের ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied