ইতালির কিশোরীকে ধর্ষণ করে পলাতক রয়েছেন বাংলাদেশি যুবক

Bortoman Protidin

২ দিন আগে বুধবার, আগস্ট ৫, ২০২৬


#

ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিনকে (৩৮) ১৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ ইউরো জরিমানা করেছে আদালত। তবে রায় ঘোষণার আগেই তিনি দেশত্যাগ করে বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৭ জুন পালেরমোর ভিয়া রিফেরদিকো এলাকার একটি দোকানে মরক্কান বংশোদ্ভূত, ইতালিতে জন্মগ্রহণকারী ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে জানালে তারা পুলিশে অভিযোগ দায়ের করে। এরপর দীর্ঘ তদন্ত শুরু হয়।

তদন্ত শেষে ২০২৬ সালের ১২ জানুয়ারি আদালত আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করে। তবে তার আগেই তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ব্যাংক সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিচার চলাকালীন সময়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও একটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের ১১ জানুয়ারি তিনি তার বড় ভাইয়ের সহায়তায় বাংলাদেশে পালিয়ে যান।

এদিকে, এই ঘটনার পর দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশে হয়রানির অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তার বাবাকে দুই দিন আটক রাখা হয়েছে।

ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এ ধরনের অপরাধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও খোঁজ অব্যাহত রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

#

ড. ইউনূসকে চিঠিতে কী লিখলেন জাতিসংঘ মহাসচিব

#

নাশকতা মামলায় র‌্যাবের হাতে ২২৮ জন গ্রেফতার

#

যৌথবাহিনীর অভিযানে ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১

#

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

পাস করেনি ৪২ প্রতিষ্ঠানের কেউ

#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন

#

এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য উপদেষ্টা

#

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

#

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

#

মৃত ভেবে মিলাদ পড়ানো আলমগীর ১৮ বছর পর বাড়ি ফিরলেন

#

চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক

#

রাতে তরুণীসহ গ্রামবাসীর হাতে আটক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

#

আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

#

প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান

#

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

#

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ

Link copied