ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

Bortoman Protidin

১২ মিনিট আগে সোমবার, নভেম্বর ৯, ২০২৬


#

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর বিষয়টিও লবিংয়ের কাজ হিসেবে তালিকাভুক্ত করেছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এ জন্য ভারতের দূতাবাসের কাছ থেকে মাসিক চুক্তির আওতায় অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার স্বীকৃতি পান নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স তাদের কাজের বিবরণে ওই পোস্টের বিষয়টি উল্লেখ করেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস দুটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠান দুটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর মধ্যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারতীয় দূতাবাস। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে জমা দেওয়া নথিতে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে লবিং করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজেদের কাজ, সম্পর্ক এবং আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।

ভারতীয় দূতাবাসের নিয়োগ করা দ্বিতীয় প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। এর নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের সহযোগী জেসন মিলার। প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের মাসিক চুক্তি ১ লাখ ৫০ হাজার ডলারের।

চুক্তি অনুযায়ী, মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করে প্রতিষ্ঠানটি।

নথিতে বলা হয়েছে, গত মে মাসে নয়াদিল্লি ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করে এসএইচডব্লিউ পার্টনার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এসব যোগাযোগ করা হয়।

এ ছাড়া ২৩ ও ২৪ মে রুবিওর অংশগ্রহণে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘আমেরিকা@২৫০’ অনুষ্ঠানের ব্যবস্থাপনার বিষয়টিও নিজেদের কাজের তালিকায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ওই সময় জেসন মিলারও নয়াদিল্লিতে ছিলেন।

এদিকে প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম সমন্বয়ক হারমিত কৌর। তিনি জানতে চেয়েছেন, মার্কিন দুটি লবিং প্রতিষ্ঠানের পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করে ভারতীয় করদাতারা কী পাচ্ছেন? এ ছাড়া মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র

#

বছরের পর বছর ধরে চলে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

#

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

#

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই : প্রধান উপদেষ্টা

#

সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে সেনা পরিবার কল্যাণ সমিতি

#

আসিফ বিয়ে না করলে বাঁচব না: তরুণী

#

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

#

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

Link copied