কচুয়ায় ধান খেতে ইদুঁরের উপদ্রব

Bortoman Protidin

২০ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬


#

কচুয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইঁদুর ধান গাছ কেটে সাবার করে দিচ্ছে। এ বছর কচুয়া উপজেলায় ১৩ হাজার ২শ ২৫ হেক্টর জমিতে ইরি ধানের চাষাবাদ হয়েছে। ধান খেতে আইলে ও পাশ^বর্তী ঝোঁপঝাড়ে বাসা বেধে ইঁদুর ধান কেটে যাচ্ছে প্রতিনিয়ত। ধানের মাঠে পানি থাকা সত্ত্বে ইঁদুর ধান গাছ কেটে যাচ্ছে। এখন আর এমন কোনো মাঠ নেই যে মাঠে ইঁদুরের উপদ্রব নেই।

আশ্রাফপুর গ্রামের মমতাজ মিয়া,নুরপুর গ্রামের আবু তাহের,পালাখাল গ্রামের আবুল বাসারসহ একাধিক কৃষক জানান, কীটনাশক ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। তারা আরো জানান, ধানের থোর গজাবার মুহুর্তে ইঁদুরের উপদ্রব চরম আকার ধারন করে।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ইঁদুরের উপদ্রবের সত্যতা শিকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয়, সেসব মাঠে কৃষকদের একযোগে ফাঁদ পাতাসহ লেনিরেট,রুমা ও গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইঁদুর মারার কীটনাশক ঔষুধ প্রয়োগ করতে হবে। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে ফসল অনেকটা রক্ষা করা যাবে।

 

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied