হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের ভাতা বাতিলের আদেশ স্থগিত

Bortoman Protidin

২৯ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬


#

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চর ভাতা বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চর ভাতা বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত বছরের ২২ আগস্ট জারি করা আদেশ কেন অবৈধ হবে না তা জানতে ৪ সপ্তাহের রুল জারি করেছেন। ফলে চর উপজেলায় কর্মরত শিক্ষকদের চর ভাতা নামে মাসিক ঝুঁকি ভাতা প্রদানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চর ভাতা বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত বছরের ২২ আগস্ট   জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ১০ শিক্ষক। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাটি সরকার ঘোষিত চর উপজেলা এবং রিট পিটিশনাররা উক্ত রাঙ্গাবালী উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। ২০১৯ সালে ৫ মার্চ  সরকার উক্ত চর উপজেলায় কর্মরত শিক্ষকদের চর ভাতা নামে মাসিক একটি ঝুঁকি ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং উক্ত সিদ্ধান্ত মোতাবেক রিট পিটিশনাররা চর ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত বছরের ২২ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উক্ত শিক্ষকদের চর ভাতা বাতিল করে একটি আদেশ জারি করে। এরই পরিপ্রেক্ষিতে ওই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে রিট পিটিশন দয়ের করেন ১০ শিক্ষক।

রিটকারীরা হলেন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ শফি উদ্দিন, মো. শামীম হোসেন, মো. সোহরাব হোসেন, মো. সোলায়মান হোসেন, মো. ইলিয়াস, মো. ইসমাইল, মো. সায়েদুর রহমান, এইচ.এম. হাসান, মো. লিমন আনসারী এবং ফাতেমা সুবর্ণা।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

#

ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

#

পার্বত্য অঞ্চলে হামলার ঘটনায় জড়িতদের বের করতে শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে: ভূমি উপদেষ্টা

#

রোজা রেখে খেজুর খেয়ে ইফতার শুরু করা সুন্নত

#

আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

একটি ‘ভালো কাজ’ করলেই মিলে একবেলা খাবার

#

দুর্নীতি -মাদকে জড়িত পুলিশ সদস্যকে ছাড় নয়: আইজিপি

#

রমজানের চাঁদ দেখা কমিটির সভা সোমবার

#

বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং

#

ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

সর্বশেষ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

Link copied