কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার

Bortoman Protidin

১২ দিন আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬


#

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণে পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কাভার্ডভ্যান চালক মো. আরিফ হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নে এ দুর্ঘটনায় প্রাণ হারান বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী(৮০), তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫) এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।

এ ঘটনায় একই দিন সদর দক্ষিণ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা (নং-৩৩, তারিখ: ২২/০৮/২০২৫) দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ জানতে পারে, কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-৮-৮১-১৪৪৩) চালক আরিফ হোসেন দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে একটি টিম ফেনী সদর থানাধীন ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আরিফ হোসেন নোয়াখালীর সুধারাম থানার চন্দ্র ভল্লব গ্রামের নূর হোসেনের ছেলে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই গাড়িতে থাকার বিষয়টি স্বীকার করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

#

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট : হাজী ইয়াছিন

#

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

#

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

#

রাজধানী ঢাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৪১

#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজুর রহমান

#

কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে বিশাল মশাল মিছিল

সর্বশেষ

#

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

#

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা আগামীকাল

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

জনরোষের মুখে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম, হেফাজতে নিল পুলিশ

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস

#

চার মাস পেট্রল রপ্তানি বন্ধ রাখতে যাচ্ছে রাশিয়া

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

#

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদযাত্রা আগের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে : সেতুমন্ত্রী

Link copied