কুমিল্লায় ২০০০ পিস ইয়াবাসহ আটক ১

Bortoman Protidin

১১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬


#

ভারত হতে বাংলাদেশে পাচারের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে আটক করেছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলাধীন বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন বাংলাদেশী মাদক চোরাকারবারী মনির হোসেন (৫০) কে আটক করে।

স্থানীয়রা জানান, উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল।

উল্লেখ্য, আটককৃত মাদক চোরাকারবারীকে শাহাপুর পোষ্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

#

৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

#

মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

#

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

Link copied