কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

Bortoman Protidin

১ দিন আগে শনিবার, জুন ১৩, ২০২৬


#
সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম 

সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নে গত ১ বছরে কুড়িগ্রামে ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনকে মামলা দেয়া হয়েছে। এ মামলাগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৩৫০টি মামলা। আর এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার মতো।


বুধবার (১২৩মার্চ) কুড়িগ্রাম ট্রাফিক অফিস সুত্রে এ তথ্য জানা গেছে। 


কুড়িগ্রাম ট্রাফিক পুলিশ অফিস সুত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৮ হাজার ৪৮০টি বিভিন্ন যানবাহনের উপর মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২ কোটি একান্ন লাখ টাকা। এছাড়াও ৪৬৫ জন রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এসব গাড়ির চালকরা পুলিশের কথায় উদ্বুদ্ধ হয়ে গাড়ির রেজিষ্ট্রেশন করেছেন। যার ফলে প্রায় ৫১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অপর দিকে সচেতনতা বাড়াতে জেলায় প্রায় ১০৫টি জনসচেতনতামূলক সভা করেছে ট্রাফিক বিভাগ।


সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মঈনুদ্দিন মিয়াজি বলেন, আমি যেদিনই জেলা শহর যাই, প্রায় দেখি ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে সার্জেন্টরা বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করছে। এটা অবশ্যই ভালো, যাদের গাড়ির কাগজপত্র নাই তারা তাদের সামনে যাবে না। তখন হবে কি চালকরা গাড়ির রেজিষ্ট্রেশনের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স করবে। এবং বৈধভাবে সড়কে চলাচল করবে। সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনার আশংকা কমে যাবে।


তিনি আরও বলেন, পুলিশ এমন তৎপর থাকলে, কমে আসবে সড়ক দুর্ঘটনা। পাশাপাশি সরকার রাজস্ব হারাবে না। যদি আবার পুলিশের সার্জেন্টরা ঘুষ নিয়ে চালকদের ছেড়ে দেয়, তাহলে তো দু পক্ষেই ক্ষতির সম্মুখীন হবে তাই না।


জেলা ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম বলেন, কুড়িগ্রামের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সড়কে কাজ করে চলেছি। সড়কে যেন সকলেই সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলে তা নিয়ে আমরা কাজ করছি। এবং হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে বিষয়টি নিশ্চিত করছি।  


কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নে আমরা কাজ করে চলেছি। মালিক শ্রমিক ইউনিয়ন, পেশাদার মোটরযান চালক স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীসহ পথচারী জনসাধারণদের নিয়ে বিভিন্ন সময়ে আমরা সচেতনতামূলক সভার আয়োজন করেছি। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে এ নিয়ে কাজ করছি আমরা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার

#

দেশে ১৩ জেলায় শৈত্যপ্রবাহ

#

তিন পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

#

২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

#

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

রাজধানীতে অভিযানে বিভিন্ন মাদক জব্দ ,গ্রেফতার ৩৬

#

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

#

বছরের শেষ দিনে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে

#

রাখাইনদের চেয়ে জান্তা এখন রোহিঙ্গাদের বেশি বিশ্বাস করে

সর্বশেষ

#

একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

#

অনার্স থেকে বাংলা, ইতিহাস, দশর্ন বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

#

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

Link copied