গাজীপুরে রেস্টুরেন্টে আগুন

Bortoman Protidin

৪ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬


#

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোডে একতা টাওয়ারে নিচতলায় টেস্টি টং ফাস্টফুডের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোঁয়া দেখতে পাওয়া যায়, খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

 স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিলো। বিকেল ৫ টার দিকে হঠাৎ একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার “মো. আশরাফুজ্জামান”  জানান, আমরা মার্কেটের ভেতর আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার ৫

#

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

#

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে: শফিকুর রহমান

#

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় কোনো ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই, নাহিদের রিট খারিজ

#

বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

#

আজ পবিত্র শবে বরাত: রহমত ও মাগফিরাতের রজনী

#

বাড়ির সামনে রেখে আসা হয় বিষাক্ত মিষ্টির প্যাকেট, খেয়ে প্রাণ হারালেন গৃহবধূ-সহ ৩

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

#

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied