চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের

Bortoman Protidin

২৩ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬


#

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগরে চলন্ত মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম (৮৫) নিহত হয়েছেন।

নিহত আবুল কাশেম উপজেলার আরামডাঙ্গা গ্রামের মরহুম আহমদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এসময় আবুল কাশেম তার বাড়ি আরামডাঙ্গা গ্রাম থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে আসছিলেন। হঠাৎ তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রামনগর এলাকার সড়কের পাশে অবস্থিত স্বর্গীয় শ্রীকান্ত দাসের ছেলে লিটন কুমার দাসের নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কা মারে। এসময় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নিহত আবুল কাশেমের আত্মীয়-স্বজনরা তার লাশ আরামডাঙ্গা গ্রামে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে নেয়।

নিহত আবুল কাশেম ১৯৯২ সালের ১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি এবং ২০১১ সালের ১ আগস্ট থেকে ২০১৬ সালের ১ আগস্ট পর্যন্ত দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Link copied