রানা প্লাজা ধসের মামলা ছয় মাসে নিষ্পত্তির নির্দেশ বিচারিক আদালতকে

Bortoman Protidin

২৪ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোহেল রানার জামিন শুনানিতে সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। পরে মো. কামরুল ইসলাম জানান, বিচারিক আদালতকে বলেছেন ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে, তা নাহলে রানার জামিন বিবেচনা করবেন।  

রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত বছরের ৬ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন।

এরপর ৮ মে আপিল বিভাগ ১০ জুলাই জামিন স্থগিত রেখে লিভ ‍টু আপিল শুনানির জন্য দিন রেখেছিলেন। গত বছরের ১০ জুলাই সেই শুনানি ছয় মাসের মুলতবি করেন। তার ধারাবাহিকতায় বিষয়টি আজ শুনানির জন্য উঠে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফিরোজ আহমেদ

#

চট্টগ্রামের মীরসরাইয়ে লরিচাপায় ৩ জন নিহত ও ১ জন আহত

#

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম

#

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

#

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

#

রাজধানী ঢাকায় বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৪০

#

কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস

#

বন্যায় পাতিলে ভাসতে থাকা শিশুটির বিস্তারিত

#

ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে হত্যার অভিযোগ, আটক ১

#

আগামীকাল বৃষ্টিপাত কমে যাবার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied