ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি বিস্ফোরকদ্রব্য সহ আটক ২

Bortoman Protidin

২৫ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#
যশোরের ঝিকরগাছা উপজেলায় ০৫কেজি ওজনের বোমা/ককটেল তৈরীর বিস্ফোরকদ্রব্য সহ ২ মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। 

শনিবার (১৮ নভেম্বর) বিকালে ঝিকরগাছা উপজেলার লাউজানি রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত আসামীরা হলো, খুলনা সদর থানার বানিয়াখামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে হিমেল বাবু (২৪) ও বটিয়াঘাটা থানার ঠিকরাবাদ গ্রামের আজাদ খানের ছেলে নোমান খান (২৮)।

যশোর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিতিএত সঙ্গীয় এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম ঝিকরগাছা থানাধীন লাউজানি রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে বেনাপোল থেকে আসা ১টি টিভিএস মোটরসাইকেলে ২ আরোহীকে চেলেঞ্জ করে। ঐ সময় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আসামিরা হেলমেট দিয়ে এসআই মফিজুল ইসলামকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সঙ্গীয় এসআই মুরাদ হোসেন ও ফোর্স মোটরসাইকেল আরোহী ২ জনকে গ্রেফতার করে স্থানীয় জনতার সহায়তায় তল্লাশীকালে তাদের হেফাজত থেকে ০৫কেজি ওজনের বোমা/ককটেল তৈরীর বিস্ফোরকদ্রব্য উপাদান পাওয়া যায়।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার পিপিএম(বার) জানান, চলমান রাজনৈতিক সহিংসতায় খুলনা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বোমা/ককটেল বানানোর জন্য খুলনা জেলার সন্ত্রাসী জিতুর নির্দেশে তারা বেনাপোল সীমান্ত থেকে খালিদ নামের এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসা গ্রহন শেষে বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ২

#

শ্যামনগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আটক ৭

#

কুমিল্লায় ভিক্টোরিয়া নার্সিং কলেজ এর নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

#

কচুয়ায় শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষক

#

রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

#

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬: চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন ও রানারআপ প্যারা কমান্ডো ব্রিগেড

#

৪ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি

#

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

Link copied