কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

Bortoman Protidin

১৯ মিনিট আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের খবর আগেই প্রকাশ্যে এসেছিল। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্ট্যাটাসে ‘রিলেশনশিপ’ উল্লেখ করে একজনের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়েতে গড়িয়েছে, সে বিষয়ে তখন কিছু জানাননি অভিনেত্রী।

এবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম থেকে বিশেষ কিছু ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা।

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিগুলোর একটিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই কাবার দিকে থাকায় ছবিতে তাদের চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা যায়, কাবা শরিফের পটভূমিতে একে অপরের হাত ধরে রেখেছেন তারা।

ছবিগুলোর ক্যাপশনে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়ে নীহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

অভিনেত্রীর এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

ক্যাপশনের শেষাংশে নীহা আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এদিকে অভিনেত্রীর এমন পোস্টের পর ভক্ত ও অনুসারীদের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তবে যার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন, তার নাম কিংবা পরিচয় এখনো প্রকাশ করেননি নীহা।

এর আগে ওই ব্যক্তির সঙ্গে নেপাল ভ্রমণেও গিয়েছিলেন অভিনেত্রী। এ নিয়ে আগে থেকেই নানা আলোচনা ছিল। এমনকি একজন পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিনেত্রী।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

#

মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

#

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

#

আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

#

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার

#

থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত

#

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

#

২০২৭ সালের এসএসসির সূচি বদলাতে পারে, পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

#

মামলা নিষ্পত্তির জটিলতা সমাধানে কাজ চলছে : প্রধান বিচারপতি

#

ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

সর্বশেষ

#

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

#

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

#

ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

#

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

#

‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

#

অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

#

সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী

#

অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম

#

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

#

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

Link copied