দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

Bortoman Protidin

৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬


#

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছেএ অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কর হয়েছে, রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৯ মিলিমিটার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

#

নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনাসদস্য

#

বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রাজশাহীতে জনসভার মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

#

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন : সমন্বয়ক সারজিস আলম

#

সাইবার আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে : নাহিদ ইসলাম

#

ফেব্রুয়ারিতে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি

#

খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য হাসিনাকে দায়ী করলেন রুমিন ফারহানা

#

উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied