কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Bortoman Protidin

৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬


#

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নির্ভয়পুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা। জব্দ করা এসব মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।

কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

শিক্ষাপ্রতিষ্ঠান-ভিত্তিক ভোটকেন্দ্রের অবকাঠামোগত তথ্য চেয়েছে ইসি

#

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

এক ইউনিয়নে ১ সপ্তাহের ব্যবধানে মিললো ৬ অজগর, আতঙ্কে এলাকাবাসী

#

দুই কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার

#

৪৮১ উপজেলার তফসিল নিয়ে সভা মঙ্গলবার

#

পার্কে স্টাফদের সঙ্গে বিতণ্ডা, কিলঘুষিতে আহত ছাত্রদলের সভাপতি

#

ফুলেল শ্রদ্ধা ও দোয়ায় মুখর খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ

#

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা

Link copied