পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করে দলবল নিয়ে স্কুলে তালা দিলো শিক্ষার্থী

Bortoman Protidin

১৬ দিন আগে রবিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৬


#

সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করার পর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দলবল নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অংশ দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষকের অফিসে তালা মেরে স্কুল খোলা যাবেনা বলে হুঁশিয়ারি দেয়। তালার ঘটনাটি শিক্ষক ভিডিও করলে অকথ্য ভাষায় গালিগালাজও করে ওই শিক্ষার্থী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, টেস্টে যারা ৪ বিষয়ের উপরে ফেল করবে তারা মূল পরীক্ষায় অংশ নিতে পারবেনাএটা কমিটির সিদ্ধান্ত। দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে তালা মারার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের বাবা আব্দুল আজিজ। ভিডিও কে দিয়েছে উল্টো সেই বিষয়ে জিজ্ঞাসা করেন বলে দাবি অভিযুক্তের বাবার।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের ভাষ্য, 'সকল বিষয়ে যে ১৬ জন শিক্ষার্থী পাস করেছে শুধু তারা পরীক্ষা দেবে। এর বাইরে কাউকে পরীক্ষা দেয়ার সুযোগ দিলে আমাদেরও দিতে হবে। এই দাবি বার বার শিক্ষকদের জানানো হয়েছে উল্লেখ করে আরিফ জানায়, চার বিষয়ে ফেল করা ছাত্ররা ছাড় পেয়েছে, আমি পাইনি। তাই তালা দিয়েছি।'

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ

#

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

#

চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান, উঠে কেক কাটলেন বৃদ্ধা

#

উপদেষ্টা হাসান আরিফের মৃ'ত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

#

সেনাপ্রধানের সাথে ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

#

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

#

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

#

মিয়ানমারে পাচারের পথে ২ ট্রলার সিমেন্ট জব্দ, আটক ২৩

#

বইছে মৃদু শৈত প্রবাহ, হিমেল হাওয়ায় কাবু জনজীবন

#

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত: আযম খান

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা রহমান

#

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন

#

ভাষার গুরুত্ব না বুঝলে দেশপ্রেম জাগ্রত হয় না : বিদ্যুৎমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

#

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

#

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

#

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

#

নামাজের জন্য ডাকায় বুকে লাথি, ঘটনাস্থলেই মৃত্যু স্কুলছাত্রের

#

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

Link copied