বিরামপুর আনসার ও ভিডিপি স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬


#

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:


শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বিরামপুর আনসার ও ভিডিপি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় বিরামপুর আনসার ও ভিডিপি স্কুলের বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী মন্ডল । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান পিভিএম । অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় অন্যান্যদের  মধ্যে বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা।এর আগে উপজেলা প্রশিক্ষক ও স্কুলটির পরিচালক মাহাবুবার রহমানের সঞ্চালনায় এবং উপজেলা প্রশিক্ষিকা তন্ময়ী রায়ের প্যারেড হস্তান্তরের মধ্যদিয়ে অভিভাবক সমাবেশটি শুরু হয়।  সমাবেশে প্রায় ৮৫ জন ছাত্র- ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় উন্মুক্ত আলোচনার মাধ্যমে অভিভাবকগণ তাদের  অভিযোগ, পরামর্শ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  একটি প্রানবন্ত আলোচনার মাধ্যমে বিরামপুর আনসার ও ভিডিপি স্কুলটির সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান। এ সময় স্কুলের  অবকাঠামোমূলক উন্নয়নের পাশাপাশি ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে ব্যাপক পদক্ষেপের আশ্বাস প্রদান করেন তিনি। এসময় স্কুলে অভিভাবকদের বসার স্থান, সিলিং প্রতিস্থাপন, ছাত্র- ছাত্রীদের খেলনাসহ অন্যান্য উন্নয়নের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানান। এছাড়াও উপস্থিত সচেতন বাবা- মা'দের অভিভাবক সমাবেশে আসার  জন্য তিনি প্রশংসা করেন। ২০২৫  শিক্ষাবর্ষে আধুনিক, প্রযুক্তিগত ও ধর্মীয় শিক্ষার  সমন্বয়ে যুগোপযোগী সিলেবাসের ভিত্তিতে স্কুলটি পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন। এ বিষয়ে সকল শিক্ষকবৃন্দসহ পরিচালনা কমিটিকে আরোও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।