মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার গাজা গাছ জব্দ

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬


#

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মরিচ ক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ২০ জুন ) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয় বলে জানান ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, দুধকুমার নদীবেষ্টিত দক্ষিণ তিলাই এলাকার কৃষক ইউসুফ মিয়ার মরিচ ক্ষেতে গোপনে একটি গাঁজা গাছ লাগানো হয়েছিল। গাছটি প্রায় দুই বছর ধরে বেড়ে ওঠে এবং এর উচ্চতা প্রায় ১০ ফুটে পৌঁছে যায়। কিছুদিন পর গাছটিতে ফুল আসত।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

স্থানীয়দের দাবি, দুর্গম এলাকা হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৃষক ভারতের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু কৃষক মাদক কারবারিদের প্ররোচনায় অধিক লাভের আশায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে আরও গাঁজাগাছ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied