মাত্র ৯ মাসেই হাফেজ ১১ বছর বয়সী ইয়াছিন

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, মার্চ ২০, ২০২৬


#

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র নয় মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মাত্র ১১ বছর বয়সেই এই সাফল্য অর্জন করে সে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত শনিবার (১ নভেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে ইয়াছিনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানান বিশিষ্ট আলেম মুফতি গোলাম সরোয়ার ফরিদী।

মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, ইয়াছিন আরাফাত আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল মাত্র নয় মাস আগে। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়েই পুরো কোরআন মুখস্থ করেছে। এটি নিঃসন্দেহে গর্বের অর্জন। আমরা আশা করি ইয়াছিন ভবিষ্যতে একজন আদর্শ আলেম ও সমাজের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

ইয়াছিন আরাফাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে। তার এমন কৃতিত্বে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব: ড. ইউনূস

#

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

#

অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে : ধর্ম উপদেষ্টা

#

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল

#

১৩০ বছর বয়সি নারীর হজযাত্রা,ফুল দিয়ে বরণ

#

নারায়ণগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

#

মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা !

#

তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

#

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

Link copied