ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Bortoman Protidin

১৮ দিন আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬


#

নভেম্বরের মধ্যেই গণভোট ও পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন - নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বর্তমানে বিভিন্ন স্থানে একটি বিশেষ দলের কর্মীরা আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে, পোস্টার ছিঁড়ে ফেলছে — এসব বন্ধ করতে হবে। অন্যথায় এর পরিণতি শুভ হবে না।”

সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ,

মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদের সামনে দিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতা-কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধকরণ-এর দাবিতে স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন — মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি ৪৪৯ কোটি ডলার

#

কুমিল্লায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার,গ্রেফতার এক

#

ঈদে কারাবন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার

#

অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় ৪ দিনে ৩১ জন গ্রেপ্তার

#

জুলাই শহীদদের কবর জিয়ারত করে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রার সূচনা

#

অপকর্ম প্রকাশ করায় কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিকর ওপর হামলা

#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

#

শিক্ষা উপদেষ্টার সাথে কুবি উপাচার্যের সাক্ষাৎ

#

বরিশালের বাবুগঞ্জে ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

সর্বশেষ

#

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

#

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

#

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

#

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

#

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

#

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

#

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

#

আসিফ মাহমুদের মধ্যরাতের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

#

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

Link copied