বোয়ালমারীতে ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা

Bortoman Protidin

৯ দিন আগে বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারে অবস্থিত নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর তিনটার দিকে ঘটনা ঘটে। 

 

নিহতের সাত ছেলেমেয়েদের মধ্যে ছয়জনের দাবি গলায় রশি নিয়েআত্মহত্যাহলেও নিহতের বড় মেয়ে সালমা বলছেন ঘটনাটিসন্দেহজনক।তিনি বলছেন, ইজিবাইক চালক মেজ ভাই বাবুল শেখের সাথে বাবা থাকতো। বাবুল শেখ, তার ছেলে স্ত্রী বাবার সাথে খারাপ ব্যবহার করতো। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করে থাকতে পারেন। ওরা বাবাকে খেতে দিতো না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, বাবার নামের টাকা জমি বাবুল শেখ জোর করে নিতো। 

 

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম রবিবার রাতে বলেন, আমি এই মুহূর্তে বাইরে আছি। শুনেছি জেনুইন সুইসাইড। তারপরও পোস্ট মর্টেম করা লাগবে কি-না সে ব্যাপারে আমি লাশ দেখে সিদ্ধান্ত নেব।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

#

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

#

দেশের ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

#

সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে স্বর্ণের আংটি, তামিলনাড়ুতে বিজয়ের অভিনব ঘোষণা

#

ভুল চিকিৎসায় প্রান হারালো এক শিশু

#

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

#

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

#

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

#

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Link copied