কুড়িগ্রাম টেলিভিশন ফোরাম’র সরকারি শিশু পরিবারে পোষাক বিতরণ

Bortoman Protidin

১৪ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬


#

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে সরকারি শিশু পরিবারের ৪৫জন শিশুকে পোষাক বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় শিশু পরিবার প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: মো: হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টাস ফোরাম (টিআরএফ) অনুষ্ঠানের আয়োজন করে।

 

আলোচনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকোনুল ইসলাম, মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, বিশিষ্ট সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টাস ফোরামের সভাপতি হুমায়ুন কবির সূর্য, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে সরকারি শিশু পরিবারের সদস্যদের হাতে পোষাক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: মো: হামিদুল হক খন্দকার। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied